images

আন্তর্জাতিক

যে কারণে ভারতীয়দের সোনা কিনতে মানা করলেন মোদি

সোমবার, ১১ মে ২০২৬ , ১০:৫০ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি জ্বালানি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এই আহ্বান এসেছে বলে জানানো হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, এবং ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোদি নাগরিকদের ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), অনলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্সের অভ্যাস আবারও গ্রহণের পরামর্শ দিয়েছেন। তার মতে, এসব পদ্ধতি জ্বালানি সাশ্রয়ে সহায়ক হতে পারে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তাই জ্বালানি আমদানিতে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা জরুরি।

এছাড়া মোদি বিয়েতে আপাতত সোনা কেনা কমানোর আহ্বান জানান। তার মতে, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে অর্থনীতিতে চাপ হ্রাস করা সম্ভব হবে। পাশাপাশি তিনি ভোজ্যতেল ব্যবহারে সংযম এবং কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক চাষাবাদের দিকে এগোনোর পরামর্শ দেন। 

আরও পড়ুন
TRUMP

চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, আলোচনায় যেসব বিষয়

তিনি আরও বলেন, রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং মাটির স্বাস্থ্যও রক্ষা পাবে।

মোদি প্রশাসনের এই আহ্বান এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি করেছে।

আরটিভি/এসকে