images

আন্তর্জাতিক

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

সোমবার, ১১ মে ২০২৬ , ১০:৫৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (১০ মে) রাতেই তাদের আটক করে কলকাতায় আনা হয় এবং পরে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাদের বারাসত আদালতে হাজির করার কথা রয়েছে। খবর এনডিটিভির। 

ঘটনাটি ঘটে ৬ মে রাতে মধ্যমগ্রামে। অভিযোগ অনুযায়ী, খুব কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি চালানো হয় চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে সিআইডি ও এসটিএফ একাধিক সূত্র খুঁজে পায়, যার মধ্যে ছিল ইউপিআই লেনদেন। জানা যায়, হামলাকারীরা বালি টোল প্লাজায় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই সূত্র ধরেই তদন্তকারীরা উত্তর প্রদেশে অভিযান চালিয়ে তিনজন শার্প শুটারকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন
modi

যে কারণে ভারতীয়দের সোনা কিনতে মানা করলেন মোদি

তদন্ত কর্মকর্তারা এখন খতিয়ে দেখছেন, এই শুটারদের কারা ভাড়া করেছিল এবং কেনই বা ওই ব্যক্তিকে লক্ষ্য করা হয়েছিল। ঘটনাটিতে অন্য রাজ্যের যোগ থাকতে পারে বলে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন তদন্ত সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে