সোমবার, ১১ মে ২০২৬ , ১১:১৬ এএম
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এক পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে প্রশাসন। ঘটনাটি ঘিরে ধানবাদ ও আসানসোলে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে এক ব্যক্তিগত পরিবেশে কয়েকজনের সঙ্গে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। একইসঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে একটি বিভাগীয় কমিটিও গঠন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে, অভিযুক্ত ওসি নন্দকিশোর সিং দাবি করেছেন, ভিডিওটি সাম্প্রতিক নয়। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি কয়েক বছর আগের এবং তিনি তখন অন্য একটি দায়িত্বে ছিলেন। তার দাবি, ব্যক্তিগত বিরোধের কারণে ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তদন্ত শেষে প্রকৃত সত্য উঠে আসবে বলে জানিয়েছে প্রশাসন।
আরটিভি/এসকে