images

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেপ্তার

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১০:৫৪ এএম

পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও সাবেক মন্ত্রী সুজিত বসু।

সোমবার (১১ মে) ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের দফতরে তলব করে। সেখানে প্রায় ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতার অভিযোগ ওঠার পর তাকে সেখানেই গ্রেপ্তার দেখানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এরপর মঙ্গলবার (১২ মে) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়।

সুজিত বসু পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী এবং বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালীন পৌর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মুখোমুখি হন বলে জানা যায়।

আরও পড়ুন
TRUMP

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

এর আগে চলতি মাসের শুরুতে (১ মে) তিনি ইডির সিজিও কমপ্লেক্স দফতরে হাজিরা দেন। তবে নির্বাচনী সময়ের আগে একাধিকবার ডাকা হলেও তিনি সাড়া দেননি বলে তদন্ত সূত্রের দাবি।

নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে