images

আন্তর্জাতিক

ইসরায়েলের ‘গুপ্তচর’কে ফাঁসি দিল ইরান

বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:২৭ পিএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইহসান আফরেসথ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং পরে ইরানের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে পাচার করেন।

এদিকে, হরমুজ প্রণালির পাশের নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি পুনরুদ্ধার করেছে ইরান। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়, এসব সাইটে মোবাইল লঞ্চার ব্যবহারের সক্ষমতা রয়েছে। ফলে ইরান প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে মিসাইল সরিয়ে নিতে পারবে। এছাড়া কিছু সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব।

আরও পড়ুন
thalapoti-bijoy

আস্থা ভোটেও জয়ী মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

মার্কিন ও ইসরায়েলি হামলার পরও হরমুজ প্রণালির পাশের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে মাত্র তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকদের মতে, এতে করে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো আবারও ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মধ্যে পড়েছে।

সূত্র: আলজাজিরা, নিউইয়র্ক টাইমস

আরটিভি/এসকে