images

আন্তর্জাতিক / এশিয়া / যুক্তরাষ্ট্র

২০১৯ সালের পর শি-ট্রাম্প মুখোমুখি বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়  

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১২:০২ পিএম

বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যা ২০১৯ সালের পর তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই বৈঠকের শুরুতেই উষ্ণ মন্তব্যের মাধ্যমে চীনকে যুক্তরাষ্ট্রের সমমর্যাদার শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। যা আলোচনার গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

স্টিমসন সেন্টারের গবেষক কেলি গ্রিয়েকো বিবিসিকে বলেন, ট্রাম্প মূলত এমন একটি চুক্তি চাইবেন, যেখানে চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য বেশি পরিমাণে কিনবে। এতে তিনি দেশে ফিরে ভালো চুক্তি করার দাবি তুলতে পারবেন।

আরও পড়ুন
Web-Image---Copy

চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

তবে তিনি মনে করেন, গত এক বছরে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি খুব বেশি সফল হয়নি। ফলে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে।

অন্যদিকে, চীন বিরল খনিজ সম্পদ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে, যা ইলেকট্রনিকস ও চিপ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের ধারণা, বৈঠকে ইরান সংকট, তাইওয়ান ইস্যু এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র চায় চীন ইরানের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধে ভূমিকা রাখুক, যদিও এ ক্ষেত্রে চীনও বিনিময়ে সুবিধা চাইতে পারে।


আরটিভি/জেএমএ