images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

রোববার, ১৭ মে ২০২৬ , ১১:১৮ এএম

ইরান নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই দেশটির ওপর নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমনই দাবি করেছেন মধ্যপ্রাচ্যের একাধিক কর্মকর্তা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

নিউইয়র্ক টাইমসে স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) এ তথ্য সামনে আসে। কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য হামলায় ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হতে পারে। একই সঙ্গে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

এছাড়া ইরানের ভেতরে বিশেষ বাহিনী পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ঝুঁকিপূর্ণ পরিকল্পনাও আলোচনা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষ ও হতাহতের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন
7

যুক্তরাষ্ট্রে ফিরলো বিমানবাহী রণতরী ফোর্ড

ইসরায়েলের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, তারা যুদ্ধ পরিস্থিতি অতি নিকটে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে নজর রাখছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি দীর্ঘ সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার নিশ্চয়তা দেয়, তবে আলোচনার সুযোগ থাকতে পারে।

এ অবস্থায়, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


আরটিভি/জেএমএ