images

আন্তর্জাতিক / ভারত

তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে আরও মিলবে ৪০ হাজার রুপি  

রোববার, ১৭ মে ২০২৬ , ০২:৪৪ পিএম

এক সময় পরিবার পরিকল্পনার পক্ষে প্রচার চালালেও এবার ভিন্ন পথে হাঁটছে ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার।  জন্মহার কমে যাওয়ায় তৃতীয় সন্তান জন্ম নিলে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তান জন্ম নিলে ৪০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলার এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, আগে পরিবার ছোট রাখার কথা বলা হলেও এখন সময় বদলেছে।  শিশুদের ভবিষ্যতের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম বাড়াতে সরকার উৎসাহ দেবে।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার অনেক কমে গেছে।  রাজ্যের মোট প্রজনন হার এখন ১ দশমিক ৫, যা স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে প্রয়োজনীয় হারের চেয়েও কম।  এই ধারা চলতে থাকলে আগামী বছরগুলোতে রাজ্যে প্রবীণ মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন
20

বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

চন্দ্রবাবু নাইডু আরও বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো পরিস্থিতি এড়াতেই এখন বড় পরিবার গঠনে উৎসাহ দেওয়া হচ্ছে। এরই মধ্যে দুইয়ের বেশি সন্তান থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে রাজ্য সরকার।

একসময় এক সন্তানই আদর্শ বলে প্রচার চালানো এই নেতা এখন বলছেন, দেশের ভবিষ্যতের জন্য বেশি সন্তান প্রয়োজন।


আরটিভি/জেএমএ