images

আন্তর্জাতিক

দিনের আলোয় আমিরাতের আকাশে দেখা গেল জিলহজ মাসের চাঁদ

রোববার, ১৭ মে ২০২৬ , ০৬:৫০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আকাশে দিনের আলোয় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে নতুন চাঁদের ছবি ধারণ করে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে, পর্যবেক্ষণের সময় চাঁদটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং তখন চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ অর্ধচন্দ্রটির ছবিটি তুলেছিলেন। তাকে সহায়তা করেছিলেন মানমন্দির দলের সদস্য খালমান আল নুয়াইমি, ওসামা ঘানাম এবং আনাস মোহাম্মদ।

আরও পড়ুন
8

সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো যে দুই দেশ 

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখতে আজ সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশে বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে সোমবার (১৮ মে) জিলহজ মাস শুরু হবে।

অন্যদিকে প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯ তারিখ ছিল।

এদিকে চাঁদ দেখার আগেই তুরস্ক জ্যোতির্বিদ্যার মাধ্যমে হিসাব কষে ঘোষণা করেছে সোমবার (১৮ মে) দেশটিতে জিলহজ মাস শুরু হবে। সূত্র: গালফ নিউজ

আরটিভি/এমএইচজে