শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৫:৪৩ পিএম
রেলের টয়লেটের মধ্যেই চলছে বাসন ধোয়ার কাজ। ক্যাটারিংয়ের কর্মীদের এমন কাণ্ড দেখে হতবাক যাত্রীরা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বাই-এর্নাকুলাম দুরন্ত এক্সপ্রেসের টয়লেটের ভিতরে বাসনপত্র ধোয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, রেলের টয়লেটের ভেতরে এক কর্মী একটি ঢাকনাবন্ধ কমোডের উপর ঝুড়িতে বাসনপত্র ধুয়ে ধুয়ে রাখছেন।
পোস্টটিতে অভিযোগ করা হয় যে, ট্রেনের যাত্রীদের ক্যাটারিং সেবার জন্য ব্যবহৃত খাবারের প্লেট ও কাঁটাচামচ অস্বাস্থ্যকর পরিবেশে পরিষ্কার করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
আরটিভি/এসএস