মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০২:০১ এএম
ভারতে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি কানপুর দেহাতের আকবরপুর এলাকার।
জানা গেছে, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরে নিন্দা, পরিবারের মতামত, সমাজ-সমালোচনা কোনো কিছুর পরোয়া না করে তারা আদালতে গিয়ে বিয়ে করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে আদালতে দাঁড়িয়ে রয়েছেন ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি। এ সময় তারা তাদের বিয়ের কাগজপত্র হাতে নেটিজেনদের কাছে তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করেন।
এ ঘটনাকে ঘিরে আলোচনা বাড়লেও, এখনও কোনো পুলিশি অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লাখো বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার
আরটিভি/এমএইচজে