images

আন্তর্জাতিক

ইরানের কাছে আত্মসমর্পণ ট্রাম্পের

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৪:৪৫ পিএম

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।  তারা মনে করেন, এই চুক্তি মূলত ইরানের কাছে ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’।

ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ শেষ।  আমি আশা করি তিনি ঠিকই বলেছেন।  কিন্তু আমরা এর আগেও এমন কথা শুনেছি।  অনেকবার প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প নতুন নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু ব্যয় কমাতে পারেননি।  আর এর ফলে আমেরিকান জনগণ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পড়ুন
112

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান

অন্যদিকে, কংগ্রেসম্যান সেথ মোল্টন সম্ভাব্য এই চুক্তিকে ‘আত্মসমর্পণের দলিল’ আখ্যা দিয়েছেন।  এমএস নাউকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ চুক্তি।  এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণের দলিল।’

করদাতাদের ১০০ বিলিয়ন ডলার ইতোমধ্যেই এই যুদ্ধে ব্যয় করা হয়েছে, ১৪ জন আমেরিকান নিহত হয়েছেন।  এসবের বিনিময়ে আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যা শুধু সেই প্রণালিটিকেই আবার উন্মুক্ত করছে, যা এই নির্বোধ যুদ্ধ শুরুর আগে খোলা-ই ছিল।  এটাকে কীভাবে বিজয় বলা যায়?

তবে ট্রাম্প উল্টো সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বারাক ওবামা জেসিপিওএ নামে যে চুক্তি করেছিলেন, সেটি ছিল ইরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের সহজ, সুন্দর পথ।  সে চুক্তি বাতিল না করলে তার মাধ্যমে ইরান ছয় বছর আগে পারমাণবিক অস্ত্র বানিয়ে ইতোমধ্যে ব্যবহারও করে ফেলত।  কিন্তু ইরানের সাথে আমার চুক্তিটি ঠিক এর উল্টো—পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রাচীর! প্রকৃতপক্ষে, তারা আর পারমাণবিক অস্ত্র চায় না।  তারা কোনোভাবেই এই অস্ত্র সংগ্রহ করতে পারবে না।’

আরটিভি/ এসকেডি