images

আন্তর্জাতিক

আমি না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৯:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি না থাকলে ইসরাইলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন।

এমন একটি সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেছেন, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা নিয়ে ঐকমত্য হয়েছে। তবে ইসরাইলের অনেক নেতা এই সমঝোতার সমালোচনা করেছেন।

আরও পড়ুন
14

মার্কিন দম্ভ চূর্ণ করে যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান

ফ্রান্সে অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল থাকত না। আর আমি না থাকলেও ইসরাইল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না। নেতানিয়াহুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে এখন লেবাননের বিষয়ে বিবিকে (নেতানিয়াহু) আরও দায়িত্বশীল হতে হবে।’

তিনি আরও বলেন, ‘লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের আচরণ আমার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিল। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। এমন হলে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

আরটিভি/ এসকেডি