images

আন্তর্জাতিক

ভারতে বাড়ির টিভি ট্রেনে চালিয়ে ভক্তের আজব খেলা-দর্শন

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৪:৩৮ পিএম

ট্রেনে নিজের টিভি চালিয়ে খেলা দেখছেন এক ভক্ত। ভারতে আজব সেই সফরের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।

যদিও ট্রেনে মাঝেমধ্যেই নানা ধরনের কাণ্ডকারখানার দৃশ্য সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। কখনও বসার জায়গা না পেলে টুল নিয়ে উঠে পড়েন যাত্রীরা। আবার কখনও গরমের ঠেলায় অস্থির হয়ে টেবিল ফ্যান নিয়ে বগিতে বসে থাকতও দেখা গিয়েছে। 

কিন্তু কেউ কি এই দৃশ্যটি কখনও কল্পনা করেছে যেখানে কোনো যাত্রী তার বাড়ি থেকে একটি টিভি নিয়ে ট্রেনে উঠেছেন?

সেই দৃশ্যেরই দেখা মিলল স্লিপার ক্লাসের কামরায়। ট্রেনে আস্ত টিভি বয়ে এনে আরামে সিটে রেখে খেলা উপভোগ করছেন এক যাত্রী। 

এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজিক যোগাযোগমাধ্যমে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

ভারতের ট্রেনে অনেক আজব ঘটনা ঘটে মাঝেমধ্যে। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা এই ভিডিও যেন সব কিছুকে ছাপিয়ে গেল। 

আরও পড়ুন
soudi-portugal

পর্তুগাল ও সৌদির মধ্যে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর

ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ট্রেনের নীচের বার্থে টিভি রেখে উপরের বার্থে বসে আরামে টিভি দেখছেন এবং সেই টিভিতে খেলাও চলছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরটিভি/এসএস