শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৯:০৫ পিএম
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে এক মুহূর্তের অভিবাদনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের অভিবাদনকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা ও আলোচনা দেখা যাচ্ছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রধান প্রেসিডেন্ট উরসুলা ভন দারলেনের সঙ্গে কথা বলছিলেন জেলেনস্কি। এ সময় সেখানে উপস্থিত হন মেলোনি। হঠাৎ সাক্ষাতে দুই নেতার অভিবাদনের ধরন নিয়ে সামান্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে ভিডিওতে দেখা যায়। পরে তারা প্রচলিত ইউরোপীয় রীতিতে গালে গাল ছুঁইয়ে অভিবাদন সম্পন্ন করেন এবং আলাদা হয়ে যান।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে সাধারণ কূটনৈতিক অভিবাদনের ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ভাইরাল কনটেন্ট হিসেবে উল্লেখ করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো আনুষ্ঠানিক মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
">twitter-frameZelensky tries to kiss Meloni on the lips and her reaction is brutal 😬 https://t.co/CvIA52ADnT pic.twitter.com/RlC9TZUb9D
— Matt Wallace (@MattWallace888) June 16, 2026
এদিকে একই সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আলাদা মুহূর্তও আলোচনায় এসেছে। ছবি তোলার আগে সারিবদ্ধভাবে দাঁড়ানোর সময় তারা পরস্পরের সঙ্গে করমর্দন ও সংক্ষিপ্ত কথোপকথন করেন, যা ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্মেলনে এমন ছোট ছোট মুহূর্তও দ্রুত ভাইরাল হয়ে পড়ে, যা কখনও কখনও রাজনৈতিক আলোচনার বাইরে গিয়ে জনমনে অতিরঞ্জিত ব্যাখ্যার জন্ম দেয়।
আরটিভি/এসকে