images

আন্তর্জাতিক

২৫ বছর একসঙ্গে থাকার পর ৬০ ও ৫৮ বছরের দম্পতির বিয়ে, অতঃপর...

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৮:১০ পিএম

রাজস্থানের বাঁশওয়াড়া জেলার সালিয়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দীর্ঘ ২৫ বছর একসঙ্গে সংসার করার পর অবশেষে সামাজিকভাবে বিয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছরের রতনা ও ৫৮ বছরের কড়বি দেবী।

জানা গেছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও সামাজিক রীতি-নীতির কারণে এতদিন তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তবে স্থানীয় একটি আদিবাসী প্রথা অনুসরণ করে তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করে আসছিলেন এবং চার সন্তানের জন্ম দেন।

তবে সমাজে আনুষ্ঠানিকভাবে বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি না থাকায় বিষয়টি নিয়ে খারাপ লাগা তৈরি হয় তাদের সন্তানদের মধ্যে। শেষ পর্যন্ত চার ছেলে সিদ্ধান্ত নেন, সামাজিক রীতিনীতি মেনে বাবা-মাকে বিয়ে দেবেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে শুরু করে মঙ্গলগীতসহ সব আনুষ্ঠানিকতা পালন করা হয় ঐতিহ্যবাহী রীতিতে। আত্মীয়-স্বজন ও স্থানীয় অনেকেই এই আয়োজনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
UAE

আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

দীর্ঘ সংসার জীবন, সন্তান পালন ও অর্থনৈতিক উন্নতির পর এই বিয়ের মাধ্যমে অবশেষে সামাজিক স্বীকৃতি পেল এই দম্পতি এমন ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে