images

আন্তর্জাতিক

যুদ্ধে ইরান না ইসরায়েল—কাকে বিজয়ী মনে করেন ইসরায়েলিরা

রোববার, ২১ জুন ২০২৬ , ০৫:২৪ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন-তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরায়েলি নাগরিক। নতুন এক জরিপে অংশ নেয়া ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলিরা মনে করেন, এই যুদ্ধে তেহরানই বিজয়ী।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিতি এই জরিপে ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধ ও চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ছিল—ইসরায়েল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। তবে এতে বিশ্বাস করেন না ৭২ দশমকি ৫ শতাংশ ইসরায়েলি। এছাড়া ৮৭ দশমকি ৮ শতাংশের মতে, ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে।

আরও পড়ুন
10

সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার মূল্যায়নে ৫৬ দশমকি ৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তার কার্যক্রম ছিল দুর্বল অথবা ব্যর্থ।
 
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সম্পের্কে ঝুঁকি থাকলেও জরিপে অংশ নেয়া ৪৮ দশমকি ২ শতাংশ ইসরায়েলি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন।

আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এতে ১৭ বছর বা তার বেশি বয়সি ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির মতামত নেয়া হয়েছে। জরিপ পরিচালনাকারীদের মতে, ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার মাত্রায় এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ।
 
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

আরটিভি/ এসকেডি