সোমবার, ২২ জুন ২০২৬ , ০৮:২৩ পিএম
মিয়ানমারে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ছয় মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বার্তা সংস্থা এএফপি।
সোমবার (২২ জুন) প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের সময়ে দেশজুড়ে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, যাচাই হওয়া সব মৃত্যুতেই মিয়ানমারের সেনাবাহিনী জড়িত।
আরটিভি/ এসকেডি