images

আন্তর্জাতিক

সাড়ে ১৭ হাজার আপত্তিকর ছবিসহ ধরা এই শিশু ধর্ষক

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৯:৫৯ পিএম

ইন্টারনেটে শিশুর আপত্তিকর ছবি ছড়ানো এবং দীর্ঘ সময় ধরে শিশু যৌন নির্যাতনের দায়ে অ্যান্ড্রু শার্প (৬৯) নামে এক ব্যক্তিকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট। 

স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) এই রায় ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব লন্ডনের চার্লটনের বাসিন্দা শার্প গত বছরের জুনে ইন্টারনেটে একটি অবৈধ ছবি আপলোড করলে তা গোয়েন্দাদের নজরে আসে। এরপর কেন্ট পুলিশ তার কেনটের বাসভবনে অভিযান চালিয়ে ল্যাপটপসহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে। ফরেনসিক পরীক্ষার পর ডিভাইসগুলো থেকে মোট ১৭৩৮২টি আপত্তিকর ছবি উদ্ধার করা হয়।

তদন্তে উঠে এসেছে যে, আসামি দীর্ঘ চার বছর ধরে একটি শিশুকে যৌন নির্যাতন করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেন। ঘটনার সময় আসামি দেশের বাইরে ছিলেন, তবে দেশে ফেরার পর তাকে আইনের আওতায় আনা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ভারতে মায়ের কাছ থেকে তুলে নিয়ে ৯ মাসের শিশুকে ধর্ষণ

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল অ্যান্ড্রু হান্টার বলেন, তদন্তের কোনো পর্যায়েই আসামি তার অপরাধের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তিনি একটি শিশুর ওপর যে দীর্ঘমেয়াদি নির্যাতন চালিয়েছেন এবং নিজের কাছে যে জঘন্য ছবিগুলো রেখেছেন, তা অমার্জনীয়। তাকে কারাগারের পেছনে পাঠাতে পেরে আমি স্বস্তি বোধ করছি।

আদালত দণ্ডাদেশের পাশাপাশি ভুক্তভোগীর সুরক্ষায় আসামি যেন পরবর্তী ২০ বছর তার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে না পারেন, সে জন্য একটি কঠোর নিষেধাজ্ঞা (রেস্ট্রেনিং অর্ডার) জারি করেছেন। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে