images

আন্তর্জাতিক

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

বুধবার, ২৪ জুন ২০২৬ , ১২:৫০ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

মঙ্গলবার (২৩ জুন) পৃথক ফ্লাইটে তারা পাকিস্তানে পৌঁছান বলে দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরান থেকে সরাসরি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। অন্যদিকে কূটনৈতিক সফর শেষে ওমান থেকে পাকিস্তানে আসেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরও পড়ুন
rsa

আরব দেশগুলোর ইরানের বিরুদ্ধে এক হওয়া ভুল হবে: রাশিয়া

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমীরি মোগাদ্দাম।
 
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিজ দেশের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিমানঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও উপস্থিত ছিলেন।
 
পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি বলেছে, নুর খান বিমানঘাঁটিতে পেজেশকিয়ানের সম্মানে ২১ বার তোপধ্বনি এবং যুদ্ধবিমানগুলো তার সম্মানে ফ্লাইপাস্ট প্রদর্শন করে। এ সময় স্বাগত জানানো শিশুদের স্লোগানের জবাবে প্রেসিডেন্ট হাত নেড়ে শুভেচ্ছা জানান।

আরটিভি/এমএম