images

আন্তর্জাতিক / যুক্তরাজ্য

ইউরোপের তীব্র তাপদাহে ঘাম ঝরল রাজা চার্লসের, হাতে নিতে হলো পাখা

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০১:৪৬ পিএম

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে ব্রিটেনেও। প্রচণ্ড গরমের মধ্যে লন্ডনে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ঘামতে দেখা গেছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে। পরিস্থিতি সামাল দিতে তার জন্য ছোট ব্যাটারিচালিত পাখাও ব্যবহার করা হয়।

সংবাদমাধ্যম রয়টার্স বলছে, বুধবার (২৪ জুন) লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে আয়োজিত জলবায়ু সপ্তাহের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন রাজা চার্লস। অনুষ্ঠানে তার মুখে ঘাম দেখা যায়। একপর্যায়ে তিনি রুমাল দিয়ে মুখ মুছতেও দেখা যায়।

এ সময় রাজপরিবারের গৃহপরিচালনার দায়িত্বে থাকা ভাইস অ্যাডমিরাল স্যার টনি জনস্টোন-বার্টকে রাজার জন্য একটি ছোট ব্যাটারিচালিত পাখা ধরে রাখতে দেখা যায়। 
তীব্র গরমের মধ্যে রাজা চার্লসের এই মুহূর্তের ছবি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন
Web-Image

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প

জ্বালানি নিরাপত্তা ও নিট-শূন্য নির্গমনবিষয়ক বিভাগের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউরোপজুড়ে চলমান তীব্র গরমের মধ্যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় এবং রাজা চার্লসের এই উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এবারের লন্ডন জলবায়ু সপ্তাহ ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। নয় দিনব্যাপী এই আয়োজনে লন্ডনজুড়ে এক হাজারের বেশি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম বৃহৎ স্বাধীন জলবায়ুবিষয়ক আয়োজন এটি, যেখানে ৭৫ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

 

আরটিভি/জেএমএ