images

আন্তর্জাতিক

লেবাননে যোদ্ধার মুখোমুখি ইসরায়েলি সেনা, ভয়াবহ পরিণতি

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৮:২০ পিএম

দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। 

রোববার (২৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

নিহত সেনার নাম ক্যাপ্টেন ডেভিড হাজুত (২১)। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একটি প্লাটুনের কমান্ডার ছিলেন এবং ইসরায়েলের আশকেলন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
4

ভয়ংকর ‘এল নিনোর’ হানা, ইউরোপের এক দেশেই ১ হাজার মানুষের মৃত্যু

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে গোলানি ব্রিগেডের সেনারা দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামে একটি ভবনে প্রবেশ করার সময় হিজবুল্লাহর এক যোদ্ধার মুখোমুখি হয়। সেখানে সংঘর্ষে হাজুত নিহত হন এবং আরও একজন সেনা আহত হন।

আহত সেনাকে হাসপাতালে নেয়া হয়েছে এবং তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ঘটনার পর ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে আইডিএফ।

আরটিভি/টিআর