images

আন্তর্জাতিক / ইউরোপ

জার্মানিতে হাসপাতালে ভয়াবহ আগুন

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৮:২২ পিএম

জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে দুই রোগী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত একজন।

বৃহস্পতিবার(২ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে। জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে।

আঞ্চলিক সম্প্রচারমাধ্যম এনডিআর-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথমে হাসপাতালের রোগীদের একটি কক্ষে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত রেডিওলজি বিভাগের ছাদে ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোরে হাসপাতালটির ছাদের কাঠামোয় আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন
18

ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী

আগুন লাগার পরপরই ১৬০ শয্যার এই হাসপাতালটি থেকে রোগী এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এটিই ওই শহরের একমাত্র হাসপাতাল।

প্রাথমিক খবরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার কথা বলা হয়েছিল। তবে পরে প্রশাসনের কর্মকর্তারা জানান, আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশের ফলে মাত্র একজন আহত হয়েছেন।

শুরুতে মূলত ঘটনাস্থলে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে যাদের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন, তাদের সবাইকে হিসেবে ধরে কয়েক ডজন মানুষ আহত হওয়ার তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে পরে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, তাদের অধিকাংশই সম্পূর্ণ অক্ষত আছেন।

আরটিভি/এআর