images

আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায়ে যায়নি সৌদির কেউ খবরে সয়লাব আন্তর্জাতিক গণমাধ্যম

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৪:৫১ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে সৌদির কোনো প্রতিনিধি অংশ না নেওয়ার বিষয়টি নিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল।

এর মধ্যে ফরেন পলিসি ও হাউস অব সৌদ ছাড়াও আরব নিউজ ও আল আরাবিয়া এর মতো সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি উঠে আসে। পরবর্তীতে একটি অপ্রত্যাশিত কূটনৈতিক পদক্ষেপ হিসেবে সৌদি আরব তাদের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালে সেই খবর আল জাজিরা, মানি কন্ট্রোল ও এএফপি -এর মতো মাধ্যমে প্রকাশ পায়।

উল্লেখ্য, শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অনুষ্ঠান শুরু হয়েছে। তবে শুধুমাত্র শুক্রবারেই বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদহে রাখা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) থেকে সাধারণ মানুষ দেখার জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

সংবাদমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে, ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়ার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। কিন্তু খামেনির মৃত্যুর পর দেশটি থেকে কেউ আসছেন না।

শুক্রবার পর্যন্ত সৌদি তাদের কোনো প্রতিনিধিকে চূড়ান্ত করেনি বলেও জানিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক গনমাধ্যমগুলো।

এছাড়া গালফ অঞ্চলের দেশগুলোও খামেনির শেষ বিদায়ে নিজেদের প্রতিনিধিদের পাঠায়নি। যারমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইন রয়েছে বলে জানাও হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে এসব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

হামলার দিনই খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন।

আরটিভি/ এসকেডি