images

আন্তর্জাতিক

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৭:৩৫ পিএম

ভারতের পাঞ্জাবের তারন তারান জেলায় অভিমানী স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন এক যুবক। শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে আসা আরেক নারীও গুরুতর দগ্ধ হয়ে পরে হাসপাতালে মারা যান।

নিহত দুজন হলেন লাভপ্রীত সিং ও গুরজিৎ কৌর।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পারিবারিক কলহের জেরে লাভপ্রীতের স্ত্রী সন্দীপ কৌর বাবার বাড়িতে চলে যান। গত ১৩ জুন স্ত্রীকে বুঝিয়ে ফের বাড়ি নিয়ে যেতে শ্বশুরবাড়িতে যান লাভপ্রীত। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তার শ্যালক সাজান সিং ক্ষিপ্ত হয়ে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় উপস্থিত সাজান সিংয়ের ভাবি গুরজিৎ কৌর আগুনে জ্বলতে থাকা লাভপ্রীতকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও আগুনে দগ্ধ হন। পরে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনায় অভিযুক্ত সাজান সিংও আংশিক দগ্ধ হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
8

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু

এদিকে ঘটনাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি আচমকা অন্য এক ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন, যার পর ভুক্তভোগী ব্যক্তিটি আগুন নেভানোর চেষ্টায় দৌড়াচ্ছেন।

ফুটেজে গুরজিৎ কৌর নামের ওই নারীকেও আগুনে দগ্ধ হতে দেখা যায়। এর কয়েক সেকেন্ড পর, ওই নারীর পেছনে দাঁড়িয়ে থাকা তৃতীয় এক ব্যক্তিকে তাকে সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়। ভিডিও ফুটেজে আরও দেখা যায় যে, আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং লাভপ্রীত ও গুরজিৎ দুজনেই আগুনে পুরোপুরি পুড়তে থাকা অবস্থায় আতঙ্কে দৌড়াদৌড়ি করছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাজান সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/ এসকেডি