images

আন্তর্জাতিক

ইরানে ‘আজ রাতেই কঠোর হামলা’ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০২:৩২ এএম

যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে ‘কঠোর হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন তিনি।

তিনি ঘোষণা করেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আজ রাতেই আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।

তিনি আরও অভিযোগ করেন, তারা প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে। সুত্র: বাসস।

আরটিভি/টিআর