images

আন্তর্জাতিক

মদ খেয়ে যাত্রীবাহী বাসে হামলা, অতঃপর... 

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৪:৪৩ পিএম

রাজধানী দিল্লিতে যাত্রীবাহী একটি ডিটিসি (দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন) বাসকে ঘিরে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক মদ্যপ যুবক চলন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের সামনে এসে হট্টগোল শুরু করেন এবং বাসের দরজায় বারবার ঘুষি ও লাথি মারতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি ধীরগতিতে চলার সময় ওই যুবক আচমকা বাসের সামনে এসে দাঁড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাসটি কিছু সময়ের জন্য থামানো হলে কয়েকজন যাত্রী নিচে নেমে যান। কিন্তু এরপরও মদ্যপ যুবক বাসের দরজায় অবিরাম লাথি-ঘুষি মারতে থাকেন। ঘটনাস্থলে উৎসুক পথচারীদের ভিড় জমে যায়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাসচালক আসন ছেড়ে দ্রুত দরজার কাছে এসে ওই যুবকের মুখোমুখি হন। এরপর তিনি রাগের মাথায় যুবকের বুকে একটি জোরালো লাথি মারেন। আঘাতে যুবকটি রাস্তার ওপর ছিটকে পড়ে যান। পুরো ঘটনাটি উপস্থিত একজনের মোবাইল ফোনে ধারণ করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ইতোমধ্যেই বিপুল সংখ্যক মানুষ দেখেছেন এবং এতে হাজারো লাইক, শেয়ার ও মন্তব্য জমা পড়েছে।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বাসচালকের ধৈর্যচ্যুতি বুঝতে পেরে তার পক্ষ নিয়েছেন, আবার কেউ মনে করছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। একজন মন্তব্য করেছেন, দিল্লির গণপরিবহনে প্রতিদিনই যেন নতুন নাটক দেখা যায়। আরেকজন লিখেছেন, মদ্যপের এমন আচরণের জবাব তিনি সঙ্গে সঙ্গেই পেয়েছেন।

আরও পড়ুন
5

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, চান নেতানিয়াহু

তবে ভিডিওটির সময়, স্থান এবং ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আরটিভি/এসকে