images

আন্তর্জাতিক

হঠাৎ ইরানে রাশিয়ার সামরিক বিমান, বাড়ছে উত্তেজনা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১২:৫৪ এএম

মধ্যপ্রাচ্যে ফের ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার (১৩ জুলাই) একটি বিশেষ রুশ সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। খবর এনডিটিভির।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত একটি তুপোলেভ টিইউ-২১৪পিইউ বিমান মস্কো থেকে রওনা হয়ে তেহরানে অবতরণ করেছে। সংবাদমাধ্যমে প্রায়ই বিমানটিকে ‘ডুমসডে প্লেন’ হিসেবে অভিহিত করা হয়। এটি একটি বিশেষায়িত ও সুরক্ষিত কমিউনিকেশন সেন্টার হিসেবে কাজ করে।

আরও পড়ুন
159

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যদিও এই সফরের আনুষ্ঠানিক কোনও কারণ জানানো হয়নি। তবে অতীতে উচ্চপদস্থ রুশ কর্মকর্তাদের প্রতিনিধি দলকে নিয়মিত এই বিমানে চলাচল করতে দেখা গেছে।

এর আগে গত ১৬ জুন বিমানটি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অবতরণ করেছিল। একই দিনে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উজবেক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর কয়েক দিন আগে এই টিইউ-২১৪পিইউ বিমানটিকে তেহরানে দেখা যায়। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানটি সেখানে অবস্থান কর। ধারণা করা হয়, রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ বিমানটিতে তেহরানে গিয়েছিলেন। এর কয়েক দিন পরেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করেন।

আরটিভি/ এসকেডি