images

আন্তর্জাতিক

ভারতে রাস্তায় নারী পুলিশকে অশ্লীল অঙ্গভঙ্গি, অতঃপর... 

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৩:৩৬ পিএম

ভারতের উত্তর ২৪ পরগনার খরদহে দিনের আলোয় জনবহুল সড়কে এক তরুণীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে এক ডেলিভারি বয়কে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে খরদহ শহরের বিটি রোডে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি বয় মোটরসাইকেলে করে বিটি রোড দিয়ে যাচ্ছিলেন। একই সময়ে স্কুটিতে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন এক তরুণী। অভিযোগ, ওই তরুণীকে লক্ষ্য করে ডেলিভারি বয় উদ্দেশ্যমূলকভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

অভিযোগের পরপরই তরুণী নিজের স্কুটি থামিয়ে অভিযুক্তের জামার কলার ধরে তাকে সরাসরি খরদহ থানায় নিয়ে যান। পরে জানা যায়, ওই তরুণী পশ্চিমবঙ্গ পুলিশের একজন কর্মী।

নারী পুলিশ সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ডেলিভারি বয়কে আটক করেছে খরদহ থানা পুলিশ। ঘটনার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

আরও পড়ুন
hair-cut

বিয়ে এড়াতে মাথা ন্যাড়া করলেন তরুণী, ভিডিও ভাইরাল

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/এসকে