বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১১:১৩ এএম
ইসরায়েলের আটক থেকে মুক্তি পেয়েছেন ১২ ফিলিস্তিনি। বুধবার (১৫ জুলাই) কেরেম শালোম সীমান্ত দিয়ে তাদের গাজায় ফিরিয়ে আনা হয়। পরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি তাদের দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতাল নিয়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রইয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হাসপাতালে পৌঁছানোর পর মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা শেষে তারা স্বজনদের স্বজনদের কাছে ফিরে যান। দীর্ঘদিন পর একে ওপরকে কাছে পেয়ে বুকে জড়িয়ে আবেগে আপ্লুত হন সবাই।
মুক্তি পাওয়া ব্যক্তিদের একজন আবু রাইদ আল-তৌমি দাবি করেন, ইসরায়েলের কারাগারে তিনি মৃত্যুর মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তার ভাষ্য, সেখানে মানবিক পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ।
তিনি আরও বলেন, অনেক সময় দুই থেকে তিন দিন পর শুধু রুটি ও পনির খেয়ে বেঁচে থাকতে হয়েছে। মুক্তি পাওয়ার পরও তিনি বিশ্বাস করতে পারছেন না যে, অবশেষে কারাগার থেকে বের হতে পেরেছেন।
আরটিভি/জেএমএ