images

আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৪:১৩ পিএম

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫ দশমিক ৬২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় ভূমিকম্পের ঝাঁকুনিটি বেশ তীব্রভাবে অনুভূত হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

মিয়ানমারের উপকূলে নৌকাডুবে ৫০০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা

তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে