images

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৫:২২ পিএম

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আবারও ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে সংঘাত আরও তীব্র হতে পারে।

শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত এক ভ্রমণ পরামর্শে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সেখানে ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

পরামর্শে বলা হয়, যারা মধ্যপ্রাচ্যের ভেতরে কিংবা এ অঞ্চল হয়ে অন্য গন্তব্যে ভ্রমণ করবেন, তারা যেন যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করে নেন।

আরও পড়ুন
Web-Image---Copy

কঙ্গোর জঙ্গলে মিলল কমলা ঠোঁটওয়ালা বিরল বানর

এ ছাড়া, মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা এ অঞ্চল হয়ে যাতায়াতের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি, যে দেশে ভ্রমণের পরিকল্পনা রয়েছে, সে দেশের জন্য জারি করা নিরাপত্তা সতর্কতাও আগে থেকেই পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এমন সময়ে এই সতর্কতা জারি করা হলো, যখন হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। যুদ্ধের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও, উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএইচজে