images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৯:০৮ পিএম

ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে। 

সোমবার (২০ জুলাই) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র অবিলম্বে এই অবরোধ কার্যকরের ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো। এই বিবৃতি জারির পর থেকেই অবরোধ কার্যকর হবে। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর চালানো অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বলে হুতিরা দাবি করেছে।

আরও পড়ুন
9

হরমুজের পর এবার আরও এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধের উদ্যোগ ইরানের

এর আগে হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে—এমন অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে। 

২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর থেকে সৌদি আরবের বিরুদ্ধে এটিই হুতিদের প্রথম হামলার ঘটনা।

আরটিভি/এআর