images

আন্তর্জাতিক

স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:২২ পিএম

স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যাওয়ার দোষ বৃদ্ধ বাবা-মায়ের ওপর চাপিয়ে গুজরাটের দাহোদ জেলায় ৭০ বছর বয়সী বাবা ভালাভাই পারগিকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাবুভাই পারগি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় এক দশক আগে বিয়ে করা বাবুভাই মারাত্মক মদ্যপ ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এরপর থেকেই বাবুভাই তার স্ত্রীর চলে যাওয়ার জন্য বৃদ্ধ বাবা-মাকে দায়ী করতে থাকেন এবং কাজ শেষে গ্রামে ফিরে তাদের গালিগালাজ ও মানসিক নির্যাতন করতেন।

আরও পড়ুন
scfed

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

একই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভারী এক কাঠের লাঠি দিয়ে বাবা ভালাভাই পারগির মাথার পেছনে আঘাত করেন বাবুভাই। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ছোট ছেলে কালজিভাই পারগি ফতেপুরা থানায় ভাই বাবুভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় একটি হত্যা মামলা দায়েরের পর পুলিশ পালিয়ে যাওয়া অভিযুক্ত বাবুভাইকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/ এসকেডি