images

আন্তর্জাতিক

কাজ দেওয়ার কথা বলে ভারতীয় যুবতীকে দিনের পর দিন ধর্ষণ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৪:৪৫ পিএম

কাজ দেওয়ার নাম করে যুবতীকে দিনের পর দিন ধর্ষণে ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। ভারতের নদিয়ার শান্তিপুর থানার এলাকার এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শান্তিপুর থানা এলাকার এক যুবতী কাজের সন্ধান করছিলেন। এরই সূত্রে তার সঙ্গে পরিচয় হয় শেখর বিশ্বাস নামে এক ব্যবসায়ীর সঙ্গে। এলাকার ওষুধের দোকান আছে তার।

তিনি ওই যুবতীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তার বন্ধু তথা আলমারি কারখানার মালিক মানিক দেবনাথের সঙ্গে। মানিক দেবনাথ তার নিজের আলমারি ফ্যাক্টরিতে এক মাস কাজের জন্য রেখেছিলেন ওই যুবতীকে। এর পরেই বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ওই যুবতীকে একাধিকবার ধর্ষণ করেন ওই দুইজন।

জানা যায়, দিনের পর দিন ধর্ষণ এবং অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন ওই যুবতী। একই সঙ্গে অভিযুক্তরা ওই যুবতীর কিছু গোপন ছবি তুলে রাখেন। এদিকে, প্রতিবাদ করায় ওই গোপন ছবি ভাইরাল করে দিয়ে দেওয়ার ভয় দেখিয়ে যুবতীকে ব্ল্যাকমেইল করা হয়।

আরও পড়ুন
1

বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

শেষ পর্যন্ত, সাহস করে থানায় লিখিত অভিযোগ জানান ওই যুবতী। পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে শান্তিপুর থানার পুলিশ মানিক দেবনাথ এবং শেখর বিশ্বাসকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্তদের পেশ করা রানাঘাট মহকুমা আদালতে। জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের। অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন ওই নির্যাতিতা যুবতী।

সূত্র: এই সময়

আরটিভি/এসএস