images

আন্তর্জাতিক

রাশিয়ায় বিড়াল দিয়ে কারাগারে মাদক পাচারের চেষ্টা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০২:২৫ এএম

মাদক পাচারের বিভিন্ন কৌশলের কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু রাশিয়ার নিজনি নোভগোরোদ অঞ্চলে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। কারাগারে একটি বিড়ালকে দিয়ে মাদক পাচারের চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিড়ালটির গলায় মাদক সমৃদ্ধ দুটি কলার পরিয়ে দেওয়া হয়। বিড়ালের গলায় কলার দেখে কারা কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন তারা এটি ধরে ফেলেন। এরপর বিড়ালটির গলা থেকে কলারগুলো খুলে ফেলা হয়।

আরও পড়ুন
22

ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে মোদি

এই কলারগুলো বাড়িতে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এগুলোর ভেতর মাদকগুলো লুকানো ছিল।

পরবর্তীতে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় বিড়ালটি তার গলায় মাদকই বহন করছিল। যেহেতু মাদক ছিল তাই বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর এটিকে নিজের মতো করে চলে যেতে ছেড়ে দেওয়া হয়।

আরটিভি/টিআর