images

আন্তর্জাতিক

পেরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ জনসহ ১০ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৪:৫১ পিএম

পেরুর রাজধানী লিমায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। 

আইএনডিইসিআই বেসামরিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও পাঁচজন শিশু।

আরও পড়ুন
usa

যুক্তরাষ্ট্রে নদীতে মাছ ধরতে গিয়ে ৫ বন্ধুর মৃত্যু

পুলিশ প্রধান অস্কার আরিওলা বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিকল্পিতভাবে আগুন লাগানো বা চাঁদাবাজির সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আগুন থেকে বেঁচে যাওয়া গিনা ভিলচেজ জানান, তাদের পরিবারে মোট ১৭ জন ছিলেন। এর মধ্যে ৯ জন মারা গেছেন এবং ৮ জন প্রাণে বেঁচে গেছেন।

ঘটনার পর পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনাকে ভয়াবহ হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই তার সরকারের প্রথম অগ্রাধিকার হবে।

আরটিভি/টিআর