images

আন্তর্জাতিক

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৯:৫৯ পিএম

ভারতের কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পর নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। 

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত একটি যৌথ সংবাদ সম্মেলনে এই আন্দোলন সমাপ্তির ঘোষণা দেওয়া হয়। 

এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছিল আন্দোলনকারীরা। এই আন্দোলনের অন্যতম প্রধান এবং মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা শনিবার সকালেই পূরণ হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের সাথে একাধিক দফায় আলোচনায় বসে সিজেপির প্রতিনিধিদল।

আরও পড়ুন
11

সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

আলোচনা শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয় যে সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়া এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

সরকারের আশ্বাসের পর সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। একই সাথে যন্তর মন্তরে অবস্থানরত সমস্ত বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। 

সূত্র: দ্য হিন্দু।

আরটিভি/ এসকেডি