images

আন্তর্জাতিক

উত্তেজনা নিরসনে সৌদি-ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:৫৩ পিএম

চলমান উত্তেজনা প্রশমনে বৈঠক করেছেন সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা। 

শনিবার (২৫ জুলাই) ওমানে হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আব্দুলসালাম সৌদির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন।

ইয়েমেনের আনসারুল্লাহ হুতির সূত্র জানিয়েছে এ বৈঠকের লক্ষ্য ছিল ‘আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা’ এগিয়ে নেওয়া।

আরও পড়ুন
01

হুথিদের হামলার অবস্থান শনাক্তে ব্যর্থ সৌদি আরব

সৌদি আরব ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশে বিমান হামলা চালায়। এর জবাবে আজ সকালে সৌদির রাষ্ট্রয়াত্ত্ব জ্বালানি কোম্পানি আরামকোর দুটি তেল পরিশোধনাগারে পাল্টা হামলা চালায় হুতিরা। এতে করে দুই পক্ষের মধ্যে নতুন করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনার মধ্যে গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবার গতকাল রাতে ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরশু রাতে বলেছিলেন ইরানের ওপর তারা আবারও পূর্ণমাত্রায় হামলার পরিকল্পনা করছেন।

সূত্র: আলজাজিরা

আরটিভি/ এসকেডি