images

আন্তর্জাতিক / এশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০২:০২ পিএম

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন
14

টাইফুন ‘বাভি’র আঘাতের শঙ্কা, উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি 

আবহাওয়া সংস্থা জানায়, শক্তিশালী এই কম্পনের পর দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংবেদনশীল উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আকস্মিক নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে বিশেষ জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। উদ্ধারকারী ও জরুরি সেবা সংস্থাগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

আরটিভি/এআর