images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

এবার কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা ইরানের 

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৯:১৬ পিএম

কুয়েতের আল আল-সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি সংরক্ষণাগার এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই)ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, তাদের পরিচালিত ‘অপারেশন নাসর-২’-এর ৫৬তম ধাপের অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়। হামলায় মার্কিন ঘাঁটিটির দুটি ড্রোন রাখার স্থান, একটি বিশালাকার জ্বালানি ট্যাংক এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন
7

মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি  

একই বিজ্ঞপ্তিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা না হলে এবং মুসলিম বিশ্বের সম্পদ লুটপাট বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে। কুয়েতের সাধারণ জনগণের উদ্দেশ্যে দেওয়া বার্তাতেও এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

তবে আইআরজিসির এই বড় ধরনের হামলার দাবির বিষয়ে কুয়েত কিংবা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি।

আরটিভি/এআর