images

আন্তর্জাতিক / আফ্রিকা

মিশরে শক্তিশালী ভূমিকম্প অনূভূত, কাঁপল ইসরায়েলও

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৮:৫৫ এএম

মিশরের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে প্রতিবেশী দেশ ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। সোমবার স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

আরও পড়ুন
10

ইরান যাওয়ার পথে মরুভূমিতে প্রাণ গেল ১৯ আফগানের

ভূমিকম্পের পরপরই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি নেয় মিশরীয় রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, যেসব অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে, সেখানে জরুরি সেবার কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকা ভবনগুলোতে আপাতত প্রবেশ না করাই নিরাপদ। পরিস্থিতি পুরোপুরি মূল্যায়নের স্বার্থে স্থানীয়দের সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আরটিভি/এআর