images

আন্তর্জাতিক / ইউরোপ

ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়: জার্মান আদালত

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:৩৪ এএম

ইসরায়েলকে নাৎসি শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করা কোনো অপরাধ নয় মর্মে রায় দিয়েছেন জার্মানির একটি আদালত। বাকস্বাধীনতার অধিকারকে অগ্রাধিকার দিয়ে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে সব ধরনের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

সম্প্রতি আইনবিষয়ক ওয়েবসাইট ‘বেক অনলাইন’–এর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, এক নারী তার ইনস্টাগ্রাম পোস্টে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতে গিয়ে নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন এবং নাৎসি পার্টির পতাকার ছবি ব্যবহার করেন। তিনি নাৎসি বাহিনীর অপরাধের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পদক্ষেপের তুলনা করে ছবি ও হ্যাশট্যাগ পোস্ট করেছিলেন।

আরও পড়ুন
2

মিশরে শক্তিশালী ভূমিকম্প অনূভূত, কাঁপল ইসরায়েলও

এর আগে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো (প্রায় ৩ লাখ ৪১ হাজার টাকা) অর্থদণ্ড দিয়েছিলেন। তবে জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাইব্রুকেন শহরের একটি উচ্চতর আঞ্চলিক আদালত আপিল শুনানিতে নিম্ন আদালতের নির্দেশটি বাতিল করে দেন।

উচ্চ আদালতের রায়ে বলা হয়, জার্মানির সংবিধানে বাকস্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে তা এখানে প্রাধান্য পাবে। অভিযুক্ত নারী মূলত ইসরায়েল রাষ্ট্রের গৃহীত সামরিক পদক্ষেপগুলোর তীব্র প্রতিবাদ জানাতে প্রতীকগুলো ব্যবহার করেছিলেন, কোনো নিষিদ্ধ বা অসাংবিধানিক সংগঠনের প্রচারের জন্য নয়। ফলে এটিকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না।

আরটিভি/এআর