images

আন্তর্জাতিক

এবার চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল ঝাড়খণ্ড

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৭:৪০ পিএম

দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন আন্দোলন সমাপ্ত হওয়ার পর এবার ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ভারতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। 

শুক্রবার (৭ আগস্ট) আন্দোলন ১৪তম দিনে গড়িয়েছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান অবস্থান কর্মসূচিতে শত শত শিক্ষার্থী যোগ দিয়েছেন। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক আন্দোলনকারী।

আন্দোলনকারীরা ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) সিভিল সার্ভিস এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (জেএসএসসি-সিজিএল) মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁস ও ৫০ লাখ থেকে ১ কোটি রুপিতে আসন বিক্রির গুরুতর অভিযোগ তুলেছেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিল এবং সিবিআই অথবা রাজ্য বাইরের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের দ্বারা স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছেন। পাশাপাশি জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবিও রয়েছে। এরই মধ্যে অধিবেশন চলা ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দুটি ছাত্র সংগঠন।

আরও পড়ুন
THALAPATI-VIJAY

স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার করলেন স্ত্রী

এদিকে অচলাবস্থা কাটাতে আলোচনার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রশ্নফাঁসকে জাতীয় সমস্যা উল্লেখ করে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসবেন বলেও আশ্বাস দেন। তবে পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে অনড় শিক্ষার্থীরা।

চলমান আন্দোলনে রাজনৈতিক সমর্থনও পাচ্ছেন বিক্ষোভকারীরা। এরইমধ্যে আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনকারীদের দাবি ও পরিস্থিতির বিস্তারিত জানতে চেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রাজ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আরটিভি/টিআর