শনিবার, ১২ নভেম্বর ২০১৬ , ০৪:৩৬ পিএম
মার্কিন নির্বাচনে হিলারির হারে অনেকেই ধারণা করেছিলেন ক্লিনটন পরিবারের রাজনীতি এখানেই শেষ। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে রাজনীতির মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন ক্লিনটন দম্পতির একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন। মার্কিন কংগ্রেসে (সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ) নিউইয়র্ক সিটির আসনে তিনি প্রার্থী হবেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, চেলসি নিউইয়র্ক ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
হিলারিকন্যা কংগ্রেস সদস্যপদ পাবার জন্য আসছে নির্বাচনে লড়বেন দাবি করেছে নিউইয়র্ক পোস্ট। নিউইয়র্ক সিটির এ আসনটি রিপাবলিকান সদস্য নিতা লোওয়ি ধরে রেখেছেন। তিনি প্রায় ৩০ বছর ধরে এ আসনে আছেন। তিনি এখন অবসর নেবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় নিউইয়র্ক পোস্ট।
চেলসি এরইমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে হিলারির নির্বাচনে প্রচারণা এবং ক্লিনটন দাতব্য সংস্থার কাজে নিজেকে নিয়োজিত করেছেন।
এপি/ এসজেড