images

জাতীয় / আন্তর্জাতিক / ভারত

ভারতে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় নিহত ৮ শিশু

সোমবার, ২৫ জুলাই ২০১৬ , ০২:৩১ পিএম

ভারতের উত্তর প্রদেশের ভাদোহি জেলায় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় ৮ শিশু নিহত হয়েছে। ট্রেনের লেভেল ক্রসিংয়ে কোন পাহারাদার না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

টেন্ডারহার্ট বিদ্যালয়ের ভ্যানটিতে মোট ১৯ জন শিক্ষার্থী ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে মারা যায় ৮ শিশু। বাকিদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভ্যানটিতে থাকা শিক্ষার্থীদের বয়স ১০ এর কাছাকাছি বলে জানা যায়।