মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯ , ০৯:০৬ এএম
ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি আসছে এটা পুরনো খবর। কিন্তু মেগান মার্কেল কতদিনের অন্তঃসত্ত্বা তা নিজের মুখেই বলে দিয়েছেন।
মেগান রাজপরিবারের একটি ঐতিহ্যপালনের সময় জড়ো ব্যক্তিদের মধ্যে এক নারীকে মুখ ফসকে বলে ফেলেন, এপ্রিলে পৃথিবীতে আসবে তার প্রথম সন্তান।
মূলত মেগান-হ্যারির বাগদানবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই গোপন কথা বলে দেন ডাচেস অব সাসেক্স।
তবে ছেলে নাকি মেয়ে হবে, সে বিষয়ে কিছু বলেননি মেগান। শুধু বলেছেন, হ্যারি আর আমি সারপ্রাইজের অপেক্ষায় আছি।
এদিন মেগান ঘটা করে সন্তান আসার খবর দিতে চাননি। স্থানীয় নারীদের সঙ্গে আলাপকালে ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলে ফেলেন তিনি।
উল্লেখ্য, মার্কিন অভিনেত্রী মেগান মার্কল ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারিকে ২০১৮ সালের ১৯ মে বিয়ে করেন।
মেগানের দ্বিতীয় স্বামী হ্যারি। তার প্রথম স্বামীর নাম ট্রেভর এঙ্গেলসন। পেশায় ছবির প্রযোজক এই আমেরিকানের সঙ্গে ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন। মাত্র দুই বছর পর, ২০১৩ সালে তারা আলাদা থাকা শুরু করেন। ওই বছরই তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এ