images

জাতীয় / আন্তর্জাতিক / ভারত

হারানোর ৩০ বছর পর নিখোঁজ সংবাদ

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ , ০১:২৪ পিএম

মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন ত্রিশ বছর আগে। কিন্তু পরিবারের সদস্যদের আশা তিনি ফিরে আসবেন। আর তাই হারিয়ে যাবার ৩০ বছর পরে সংবাদপত্রে ছাপানো হলো নিখোঁজ সংবাদ।

এমনটাই ঘটেছে ভারতের মুম্বাইয়ে। সম্প্রতি মুম্বাইয়ের একটি পত্রিকায় মিনাক্ষী নামের একটি মেয়ের ছবি দিয়ে নিখোঁজ সংবাদ ছাপানো হয়। সেখানে লেখা হয়েছে, ত্রিশ বছর আগে হারিয়ে যান মিনাক্ষী (ডাকনাম মিনা)। জীবিত থাকলে এখন তার বয়স ষাটের কাছাকাছি। তার বোনেরা এখনো তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ইংরেজি ও হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে পারেন।

সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি দেখে এক ব্যক্তি শেয়ার করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় যোগাযোগ মাধ্যমে।

এতোদিন পরে কেন এ বিজ্ঞাপন দেয়া হলো সে ব্যাপারে মিনাক্ষীর ভাইয়ের ছেলে গুরুপ্রসাদ জানান, প্রাথমিক ভাবে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল।

তাকে খুঁজে পাওয়া যায়নি।

তবে কিছুদিন আগে তাদের কাছে খবর আসে তাদের চেনাজানা একজন মুম্বাইতে দেখেছেন মিনাক্ষীকে।

তাই ফের এ বিজ্ঞাপন দেয়া হলো।

যদি এ বিজ্ঞাপন দেখে ফিরে আসেন মিনাক্ষী।

ছোটবেলা থেকেই মীনাক্ষীর অভিনয় করার নেশা ছিলো।

অভিনেত্রী হবার প্রলোভনেই ঘর ছাড়েন তিনি।

আর কখনো ফিরে আসেননি।



এফএস/এমকে