images

মধ্যপ্রাচ্য

নিজেদের পুঁতে রাখা বোমাতেই প্রাণ গেল দখলদার সেনার

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৫:০৯ পিএম

ফিলিস্তিনের গাজায় নিজেদের পুঁতে রাখা মাইন বোমাতে প্রাণ হারিয়েছেন দখলদার ইসরায়েলের এক সেনা। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দক্ষিণ গাজায় ক্যাপ্টেন রি বিরান নামে ২১ বছর বয়সী এ দখলদার সেনার মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিলেন তাদের সেনারা। এর অংশ হিসেবে সেগুলোতে মাইন পোঁতা হয়। মাইন পোঁতার দুই ঘণ্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু এসময় ক্যাপ্টেন রি বিরান আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে, বোমার কোনো শার্পনেল এসে তার শরীরে আঘাত হেনেছে। এ ঘটনার কিছু সময় পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন
gaza

গাজায় গণহত্যা চালিয়ে ফেরার পর নিজেকে শেষে করে দিয়েছে ৪৪ সেনা

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আইডিএফ। 

এর আগে, গত সপ্তাহে এক বুলডোজার অপারেটরকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা। ওই বুলডোজার অপারেটর গাজায় ভবন ভাঙছিল। তখন তার ওপর অতর্তিক হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই সময় ইসরায়েলি সেনাদের কাছ থেকে একাধিক অস্ত্রও নিয়ে আসেন তারা।

আরটিভি/এসএইচএম