images

ইউরোপ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৬:৫৩ পিএম

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা সেরহি কোরেৎসকি। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে ইউলিয়া সিভিরিদেঙ্কোর স্থলাভিষিক্ত হলেন তিনি। ইতোমধ্যে তার নিয়োগ অনুমোদন করেছে ইউক্রেনের পার্লামেন্ট। খবর রয়টার্সের

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক্সে দেওয়া এক বার্তায় কোরেৎসকি জানান, তার প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণাঙ্গভাবে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা এবং দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা দ্রুত সম্প্রসারণ করা।

তিনি আরও বলেন, রুশ হামলায় প্রতিদিন ক্ষতিগ্রস্ত হওয়া সম্মুখসারির জনপদগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের কৌশলগত লক্ষ্য অপরিবর্তিত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন
1

হঠাৎ যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু, নেপথ্যে কী?

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান ছিলেন সেরহি কোরেৎসকি। গত শীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে, দেশজুড়ে বিদ্যুৎ ও তাপ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। সেই কঠিন সময়ে নাফতোগাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কোরেৎসকি।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি ইউক্রেনের বেসরকারি জ্বালানি খাতে কাজ করেছেন। তিনি ডব্লিউওজি পেট্রোল স্টেশন নেটওয়ার্কের নেতৃত্ব দিয়েছেন এবং ‘আইডিয়ালিস্ট কফি কোম্পানি’ নামে একটি কফি চেইন প্রতিষ্ঠা করেছেন। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ইউক্রনাফতা ও ইউক্রতাতনাফতার প্রধান ছিলেন। পরে নাফতোগাজের নেতৃত্ব গ্রহণ করেন।

আরটিভি/এসএইচএম